রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

news-image

অনলাইন ডেস্ক : আস্থা ভঙ্গের অভিযোগে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার করা এই মামলাটিকে বলা হচ্ছে এমন অভিযোগে এটিই সবচেয়ে বড় মামলা।

সিএনএন জানায়, অভিযোগে বলা হয়েছে, গুগল তার খাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং নিজের প্রাধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ও অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থায় এক ধরনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছে গুগল।

খবরে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা করা হলো। অবশ্য গুগলের আনুষ্ঠানিক বক্তব্যে দাবি করা হয়েছে যে, এই মামলা ‘অত্যন্ত ত্রুটিযুক্ত’।

গুগল বলছে, ইন্টারনেটভিত্তিক বাজার এখনো প্রতিযোগিতামূলক আছে এবং এ ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মানুষ গুগল ব্যবহার করে নিজেদের পছন্দে, বাধ্য হয়ে বা অন্য কোনো বিকল্প নেই বলে নয়।

গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। রাজ্যগুলো হলো: আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

গত বছর গুগল শুধু বিজ্ঞাপন থেকেই আয় করেছে ১৩৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার—যা গুগলের মোট ব্যবসার ৮৪ শতাংশ। বিশ্লেষকদের আশঙ্কা, এই মামলার কারণে গুগলের বিজ্ঞাপনের বাজার ঝুঁকিতে পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী