,

কালীগঞ্জ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলাম অলি বিজয়ী হয়েছেন। ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজ মিয়া চশমা প্রতীকে ৫ হাজার ৯০১ ভোট পেয়েছেন। বিএনপির সমর্থিত প্রার্থী মো: রহিম সরকার ধানের শীষ প্রতীকে ৮৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া বাকি তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মামুন ঘোড়া প্রতীকে ২৩৫ ভোট, মো. মোজাম্মেল হক কাকন মোটরসাইকেল প্রতীকে ১৭৩ ভোট, মো. মুজিবুর রহমান আনারস প্রতীকে ১৪০ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলাম অলিকে বিজয়ী ঘোষণা করেন।
জানা গেছে, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩০ হাজার ৮৭ জন ভোটারের ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এদের মধ্যে ১৫ হাজার ১৭৯ জন পুরুষ ও ১৪ হাজার ৯০৮ জন নারী ভোটার।

একই সঙ্গে এদিন মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফুটবল প্রতীকের মো: শরিফ হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা