রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার সানজিদার ব্যাট-বলে গায়ে হলুদ

news-image

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে ক্রিকেটার সানজিদা ইসলামের গায়ে হলুদের সাজে ব্যাটিংয়ের ছবি।

জাতীয় নারী ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটার সানজিদা শনিবার জীবনের ইনিংসে জুটি বেঁধেছেন মীম মোসাদ্দেকের সঙ্গে। যিনিও একজন ক্রিকেটার।

বিয়ের আগের দিন ছিল সানজিদার গায়ে হলুদ। আর এদিন হলুদ শাড়ি, মাথা ও হাতে-কপালে ফুলের সাজেই ব্যাট করতে নেমে যান তিনি!

না, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। আবার ছবির জন্য পোজ দেওয়া তাও নয়। আসলে মুহূর্তেই ঘটে যায় এমনটা। হলুদের সাজে তার ব্যাটিংয়ে ছবি ধরা পড়ে সতীর্থের ক্যামেরায়। যে ছবিটাই এখন স্বপ্নের এক ছবিতে পরিণত হয়েছে সানজিদার।

সানজিদা জানালেন, হলুদের ছবি তুলতে রংপুর স্টেডিয়ামে গিয়েছিলেন। এসময় অপ্রত্যাশিতভাবে তার ব্যাট হতে নেমে পড়া। সানজিদার মুখ থেকেই জানা যাক পুরোটা, ‘এরকম ছবি তোলার আসলে একদমই কোনো পরিকল্পনা ছিল না। আমরা স্টেডিয়ামের ভেতরে কাশবনে ছবি তুলতে যাচ্ছিলাম। ওখানে বাচ্চারা খেলছিল। অনেক দিন খেলি না তো, ওদের কাছ থেকে ব্যাটটা নিয়ে একটু শ্যাডো করছিলাম। সঙ্গে দুই সতীর্থ ছিল শবনম মুশতারী ও হাসনাত সিনথিয়া। ওদের ক্লিক থেকেই এই ছবি। ন্যাচারালিই তোলা, কোনো প্রস্তুতি ছাড়া।’

বাংলাদেশে হয়ে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন রংপুরের মেয়ে সানজিদা। বিকেএসপিতে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠা। ২০১৪ সালে বিকেএসপি পাঠ চুকিয়ে ফিরে যান রংপুরে। এরপর সেখানকার একাডেমিতে অনুশীলন শুরু। সেখানেই ক্রিকেটার মোসাদ্দেকের সঙ্গে পরিচয়। দুজনেরই দুজনকে ভালো লেগে যায়। শুরু হয় মনের আদান-প্রদান। ৬ বছরের প্রেম অবশেষে পরিণয় পায়।

সানজিদার বর মীম মোসাদ্দেক স্ত্রীর মতো শীর্ষ পর্যায়ে না খেললেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রংপুর বিভাগীয় দলের হয়ে। ঢাকায় খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী