রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা শাহরুখের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা চান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খানের লন্ডনের বাড়ি আর অক্ষয় কুমারের টাকা চান কারিনা কাপুর। ‘হোয়াট উইম্যান ওয়ান্ট’ নামে একটি রেডিও অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী। এই অনুষ্ঠান পরিচালনা করেন কারিনা। সেখানে বলিউডের নারীরাই তার অতিথি হয়ে আসেন।

তবে একবার সেই শোতে কারিনা নিজেই ছিলেন অতিথি। সেদিন অনুষ্ঠানের বিষয় ছিল—কারিনা বলিউডের কোন তারকার কী চান!

অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি ছিল– বলিউডের খানদের নিয়ে। কোন খানের কোন জিনিসগুলোর প্রতি লোভ কারিনার? কারিনা জানিয়েছেন সেসব। কারিনার প্রিয় শহর লন্ডন। ছেলে তৈমুরকে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে প্রিয় শহরে স্থায়ীভাবে থাকার কথা ভাবছেন কারিনা।

তখন মাঝেমধ্যে লন্ডন থেকে মুম্বাই এসে সিনেমার কাজ করবেন তিনি। এ জন্য শাহরুখের লন্ডনের বাড়িটি চেয়েছেন তিনি। আর শাহরুখের বাড়ির পাশাপাশি কারিনা চান সালমান খানের সব ভক্ত যেন তার হয়ে যায়।

সাইফ আলী খানের কাছ থেকে কী চান, এমন প্রশ্নে কারিনা বলেন, ‘সাইফ তো আমার। তাই তার সব কিছু এমনিতেই আমার। সে খুব মেধাবী, শৈল্পিক আর বুদ্ধিমান। আমি তার ব্রেনটা চাই।’

আর অক্ষয় কুমারের বেলায় কারিনা বলেন, ‘এটা জিজ্ঞেস করার কী আছে! ভারতের সবচেয়ে পয়সাওয়ালা তারকা তিনি। তার টাকাগুলো আমার দরকার।’

কারিনা সম্প্রতি লাল সিং চাড্ডা ছবির শুটিং শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী