শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাকালে ডায়াবেটিস যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন

news-image

স্বাস্থ্য ডেস্ক : লকডাউনের পর যদিও অনেক কিছুই চালু হয়েছে কিন্তু করোনার সংক্রমণ এখনও চলছেই। বিশেষজ্ঞরা বলছেন, যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদের করোনা সংক্রমণের ঝুঁকি তুলনামুলকভাবে বেশি। এ কারণে করোনাকালে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডায়াবেটিস বা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। কিন্তু শুধু জীবনযাপন পদ্ধতি এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিস। এক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে পারে। যেমন-

১. সুগার নিয়ন্ত্রণে মেথি চা খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে মেথি। নিয়মিত এই মেথি চা খেলে ডায়াবেটিসের মতো সমস্যা সহজেই দূরে রাখা যায়।

২. অ্যালোভেরাও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। যারা ডায়াবেটিসের সমস্যায় ভূগছেন তারা নিয়মিত অ্যালোভেরার রস খেতে পারেন। এতে রক্তে গ্লুকোজের পরিমাণ কমবে। সেই সঙ্গে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে।

৩. ফাইবার সমৃদ্ধ কুমড়ার বীজ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস থেকে বাঁচতে প্রতিদিনের খাদ্যতালিকায় কুমড়ার বীজ রাখলে উপকার পাবেন।

৪. রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে তুলসী পাতা। এতে ডায়াবেটিসের মতো নীরব রোগের ঝুঁকিও কমে। প্রতিদিন সকালে উঠে দু’একটা কাঁচা পাতা চিবিয়ে কিংবা পাঁচটা তুলসী পাতা আগের রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে তা ছেঁকে খেয়ে দেখতে পারেন। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ