শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমা হলে আবারও আসছে ‘বীর’

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছরের ভালবাসা দিবসে দেশের ৮০ সিনেমা হলে মুক্তি পেয়েছিলো শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘বীর’। এটি কাজী হায়াত পরিচালিত ৫০তম সিনেমা। ছবিটি সিনেমা হলে তখন খুব একটা সাফল্য লাভ করেনি।

এদিকে করোনার প্রভাবে প্রায় সাত মাস পর গত শুক্রবার থেকে খুলেছে সিনেমা হল। তবে এই মহামারীর প্রভাবে মুক্তি পাচ্ছে না নতুন ভালো মানের কোনো চলচ্চিত্র। তাই নিজের ‘বীর’ সিনেমাটি ফের মুক্তি দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান।

জানা যায়, এই মহামারীতে সিনেমা হল বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছেন শাকিব খান। তাই নতুন করে আবারও সিনেমা হলে নতুন করে ছবিটি মুক্তি দিচ্ছেন এই নায়ক।

গণমাধ্যমে শাকিব খান বলেন, ‘করোনার প্রভাব শুরু হওয়ায় আমার প্রত্যাশিত দর্শক ছবিটি দেখতে পারেননি। আবার বর্তমানে কেউ নতুন ও ভালো মানের ছবি মুক্তি দিচ্ছেন না। তাই আগামী শুক্রবার আবার নতুন করে ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আশা করি, সবাই ছবিটি উপভোগ করবেন।’

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের পাশাপাশি ছবিটির সহপ্রযোজক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইকবাল। পরিচালক কাজী হায়াৎ প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ