,

নকিয়া চাঁদে প্রথম মোবাইল নেটওয়ার্ক তৈরি করবে

news-image

অনলাইন ডেস্ক : চাঁদে প্রথম মোবাইল নেটওয়ার্ক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে নকিয়াকে। ফিনল্যান্ডের এই কোম্পানিটি সোমবার এ তথ্য জানায়।

নকিয়া জানায়, মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ভবিষ্যতে চাঁদে মানুষের যাওয়ার কথা বিবেচনা করে নকিয়াকে সেলুলার নেটওয়ার্ক তৈরির জন্য নির্বাচন করেছে।

নাসা ২০২৪ সালের মধ্যে মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার কথা ভাবছে এবং আর্টেমিস প্রোগ্রামের আওতায় সেখানে মানুষের দীর্ঘসময় অবস্থানের বিষয়ে গবেষণা করছে।

নকিয়া জানায়, মানুষ আবার চাঁদে যাওয়ার আগেই ২০২২ সালের মধ্যে মহাকাশে প্রথম ওয়্যারলেস ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হতে পারে।

এর জন্য চাঁদে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করতে প্রতিষ্ঠানটি টেক্সাসভিত্তিক বেসরকারি স্পেস ক্রাফট ডিজাইন প্রতিষ্ঠান ইনট্যুটিভ মেশিনসের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

নেটওয়ার্কটি নিজে থেকেই কনফিগার হবে এবং সেখানে ফোর জি/এলটিই নেটওয়ার্ক দেওয়া হবে। তবে, শেষ পর্যন্ত ফাইভ-জি নেটওয়ার্ক এ উন্নীত করাই নকিয়ার লক্ষ্য বলে জানায় প্রতিষ্ঠানটি।

নেটওয়ার্কটি নভোচারীদের ভয়েস ও ভিডিও যোগাযোগের সুযোগ দেবে এবং টেলিমেট্রি ও বায়োমেট্রিক ডেটা এক্সচেঞ্জের পাশাপাশি রিমোট চালিত চন্দ্র-রোভার ও অন্যান্য রোবোটিক ডিভাইস স্থাপনের ব্যবস্থা থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক