,

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় এবার লঞ্চও বন্ধ

news-image

মাদারীপুর প্রতিনিধি : নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ মালিক ও চালকরা। গত কয়েকদিন ধরে একটানা বন্ধ রয়েছে ফেরি চলাচল।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পিডবোটে। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, নৌপথে নাব্য সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ চালক ও মালিকরা।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্য সংকট রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা