,

বিশ্বজুড়ে ৩ কোটি মানুষের করোনা জয়

news-image

অনলাইন ডেস্ক : আরও এক কোটির ঘর পূর্ণ করলো করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা। বিশ্বজুড়ে এখন তিন কোটির বেশি মানুষ ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, রবিবার বাংলাদেশ সময় রাত ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে তিন কোটি ১৭ হাজার ৭৪৩ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

পুরা বিশ্বে এখন পর্যন্ত ১১ লাখ ১৭ হাজারের মতো মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪ কোটি।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও বেশি। দেশটিতে মারা যান ২ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ৮৩ লাখ ৫৩ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫৪ লাখ ৪০ হাজার জন।

আক্রান্তের তালিকায় তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫২ লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃতের সংখ্যা এক লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৪৪ হাজারের মতো। মৃতের তালিকায় তৃতীয় দেশটিতে প্রাণহানি হয়েছে এক লাখ ১৪ হাজারেরও বেশি মানুষের।

বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৬৬০ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর