,

মোটরসাইকেল দুর্ঘটনায় যাত্রাবাড়ীতে বাবা-ছেলের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল রোববার ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- আনিসুর রহমান বাবুল (৫৫) ও তার ছেলে সাদমান রাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া।

নিহত আনিসুরের শ্যালক মো. মাহমুদ জানান, তার দুলাভাই আনিসুর রহমান দুই ছেলে ও স্ত্রী নিয়ে মাতুয়াইলের‌ মধ্যপাড়ায় থাকতেন। গ্রিন রোডে তার টাইলসের ব্যবসা আছে। বড় ছেলে সাদমান রাহিম বোরহানউদ্দিন কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে বাবা-ছেলের দুর্ঘটনার খবর পান তারা। ঘটনাস্থলের কাছে প্রথমে একটি হাসপাতালে নেয়া হয় তাদের। সেখানকার চিকিৎসকেরা রাহিমকে মৃত ঘোষণা করেন। তার লাশ বাসায় নেয়া হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় আনিসুরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত বাবা-ছেলের প্রতিবেশী সাদমান সাকিব ও জাকারিয়া আহমেদ হাসপাতালে এসেছিলেন। তারা বলেন, আনিসুর রহমানের বড় ছেলে সাদমান রাহিম ও ছোট ছেলে সাদমান ফাহিম রোববার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে একটি মোটরসাইকেলে সাদমান রাহিম ও তার বাবা আনিসুর রহমান ফিরছিলেন এবং অপর একটি মোটরসাইকেলে ছিলেন সাদমান ফাহিম।

কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় সাদমান রাহিম অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ওই দুর্ঘটনার শিকার হন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা