,

ইতালিপ্রবাসীদের ফেরতের টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু

news-image

নিউজ ডেস্ক : ইতালিপ্রবাসীদের ফেরত যাওয়ার টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে টার্কিশ এয়ারওয়েজ। রোববার সকাল থেকে রাজধানীর গুলশান-১ এ টার্কিশ এয়ারওয়েজের কার্যালয় থেকে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

টার্কিশ এয়ারওয়েজের সেলস অ্যান্ড ট্রাফিক কর্মকর্তা ইজাজ কাদরি বিষয়টি নিশ্চিত করে জানান, যাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ আগে শেষ হবে তাদের আগে টিকিট দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এখানে সবার ফরম জমা নিচ্ছি। এরপর আমরা ডেটাবেইস তৈরি করব। তারপর মোবাইলে বার্তা দিয়ে তাদের ডেকে টিকিট রিইস্যু করব।

যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনেছেন তারা সেখান থেকেও টিকিট নিতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।

তিনি জানান, আপাতত ৩০ নভেম্বরের মধ্যে যাদের রেসিডেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তাদের তারা টিকিট দেবেন। এরপরে ক্রমান্বয়ে টিকিট দেওয়ার কার্যক্রম চলবে।

সরেজমিনে দেখা গেছে, টিকিট প্রত্যাশীদের একটি ফরম দেওয়া হচ্ছে। সেই ফরমে তাদের নাম, মোবাইল নম্বর, টিকিট নম্বর, দেশে থাকার কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হচ্ছে।

এর আগে, শনিবার প্রায় ২৫০ জনকে টোকেন দেওয়া হয়।

ঢাকা থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট রয়েছে টার্কিশ এয়ারওয়েজের। ইস্তাম্বুল হয়ে ইতালির পাঁচটি রুটে এসব ট্রানজিট ফ্লাইট পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের