,

ফের ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানে : নিহত ১৬, আহত অন্তত ৯০

news-image

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৯০ জন। রবিবার এই ভয়াবহ বিস্ফোরণ হয় আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজ কোহায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজন। এখনও চলছে উদ্ধারকাজ। তাই হতাহতের সংখ্যা এখনও পুরোপুরিভাবে প্রকাশ করা হয়নি। খবর আল-জাজিরা ও গ্রেটার কাশ্মীরের।

এদিন সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, যে এলাকায় একাধিক সরকারি অফিস ও আফগান পুলিশের দফতর রয়েছে, সেখানেই বিস্ফোরক বোঝাই বাসটিতে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের চেহারা দেখে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা।

গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানে বিস্ফোরণ অবশ্য কোনও নতুন ঘটনা নয়। গত জুলাই মাসে রক্তাক্ত হয় কাবুল। কান্দাহারে পুলিশ হেডকোয়ার্টারে তালিবানি হামলায় নিহত হন ১২ জ। আহতের সংখ্যা ছাড়িয়ে যায় ৮০। এর কিছুদিন আগেই, গত ১২ জুলাই আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ যায় ৫ জনে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা