,

দেশে ৫ মাসে সর্বনিম্ন মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ মাসের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কমসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে ছোঁয়াচে এই ভাইরাসের প্রাণহানি হয়েছে ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল ১২ মে, ১১ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

নতুন করে ১৪ জনের মৃত্যু নিয়ে রোববার পর্যন্ত অতি ছোঁয়াচে এই রোগে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৬০ জনে।

চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৭৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে সরকারি হিসেবে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৬৭৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছুঁই ছুঁই করছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখের বেশি মানুষের।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি