,

মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাত মাস পর আবারো মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওযা গেছে।

রোববার সকালে সৌদি সরকারের পক্ষ এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

করোনার কারণে মার্চ থেকে মসজিদটিতে সীমিত পরিসরে নামাজ আদায় চললেও জামাত বন্ধ ছিলো। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিলো না। শুধু ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন।

১৭ মার্চ এক ঘোষণায়, মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করে দেশটির কর্তৃপক্ষ। পরে এ দুটি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়।

৪ অক্টোবর প্রথম ওমরাহযাত্রীদের জন্য মসজিদুল হারামের দুয়ার খুলে দেওয়া হয়। তখন সৌদি সরকার জানিয়েছিলো, তিনটি ধাপে ওমরাহ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরাই সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা