রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে পান খাইয়ে স্বর্ণালংকার নিয়ে চম্পট ‘অজ্ঞানপার্টি’

news-image

ঢামেক প্রতিনিধি : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে রোগীর স্বজন সেজে ষাটোর্ধ এক নারীকে অচেতন করে কানের দুল ও গলার চেইন হাতিয়ে নিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা।

শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে ঘটে এমন ঘটনা। ভুক্তভোগী নারী মরিয়ম বেগমকে (৬৫) ঢাকা মেডিকেলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, গত ৩দিন আগে মরিয়ম বেগম নামে ওই নারী তার সন্তান সম্ভবা মেয়ে সাথীকে ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায়। মেয়ের দেখাশোনার জন্য গ্রামে থেকে তিনি হাসপাতালে আসেন। তাদের সাথে সাথীর বোন জামাই হারুন-অর-রশিদও ছিলেন।

হারুন অর রশিদ জানান, বিকেলের দিকে ওই ওয়ার্ডের বারান্দায় পাটি বিছিয়ে বসে ছিল তার শাশুড়ি মরিয়ম বেগম। পাশে অন্যান্য রোগীর স্বজনরা ছিল। তখন দুই মহিলা এসে মরিয়ম বেগমের সাথে অনেক আলাপ শুরু করে। এক পর্যায়ে মরিয়ম বেগমকে পান খেতে দেয় তারা। তারা খাতির জমিয়ে তার চুলগুলোও আঁচড়িয়ে দেয়। অল্প কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে পড়ে। তখন মহিলা দুইজন সবার অগোচরে তার কান থেকে স্বর্ণের এক জোড়া দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়।

তিনি জানান, ঘটনার সময় শাশুড়ির পাশে তাদের কেউ ছিল না। আশপাশের লোকজনের কাছ থেকে এসব ঘটনা শুনেছেন। ঘটনার পরপরই অচেতন মরিয়ম বেগমকে জরুরি বিভাগে নিলে তার পাকস্থলী ওয়াশ করা হয়। এরপর তাকে ওই ওয়ার্ডের বারান্দায় রাখা হয়।

আশপাশের রোগীর স্বজনরা জানায়, বিকেলে ২ মহিলা এসে তার সাথে কথা শুরু করে। এরপর তার মাথার চুল আঁচড়ে দিয়েছে। পরে পানও খাইয়ে দেয় তাকে। এর কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন ওই দুই মহিলাকে আর দেখা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালের ২১২ ওয়ার্ডে এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। অচেতন করে ওই নারীর স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ। ঘটনাটি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। শাহবাগ থানায়ও খবর দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী