,

কাদিজের বিপক্ষে হেরে গেলো রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় রিয়াল মাদ্রিদের শুরু হলো ‘ভুতুড়ে’। হ্যাঁ, ভুতুড়েই বলতে হবে। কারণ ১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা কাদিজের বিপক্ষে হেরে গেছে জিনেদিন জিদানের দল। সেটিও কিনা নিজেদের মাঠে।

শনিবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ১-০ গোলে হার মানে রিয়াল মাদ্রিদ।

কাগিজের পক্ষে একমাত্র গোলটি করেন লোসানো। ১৬ মিনিটে তার গোলের পর অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে খেললেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। বরং দারুণ পারফরম্যান্সে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে কাদিজে।

এই প্রথম রিয়ালের মাটিতে জিতল কাদিজ। আর হোম, অ্যাওয়ে মিলে ২৯ বছর পর এই দলের বিপক্ষে হারের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে সবশেষ ১৯৯১ সালে জয় পেয়েছে কাদিজ।

এদিকে লিগে প্রায় ১৭ মাস পর ঘরের মাঠে হার রিয়ালের। আর চলতি মৌসুমে এদিক তাদের প্রথম হার। এর আগে এক ম্যাচ ড্র করেছিল।

পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রিয়াল এখনো শীর্ষে আছে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা কাদিজের পয়েন্ট সমান ১০। টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম