শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট। দুই প্রান্ত থেকে সপ্তাহে মোট ৫৬টি ফ্লাইট চলবে।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে তিনটি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে।

অপরদিকে অন্য ২৮টি ফ্লাইট পরিচালনা করবে ভারতের পাঁচটি বিমান সংস্থা- এয়ার ইন্ডিয়া, বিস্তারা, ইন্ডিগো, স্পাইসজেট ও গোএয়ার।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিমান বাংলাদেশের ঢাকা-দিল্লি-ঢাকা ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চেন্নাইয়ের এবং নভো এয়ারের ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।

অপরদিকে পাঁচটি ভারতীয় বিমান সংস্থা ঢাকা-দিল্লি-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-চেন্নাই-ঢাকা এবং ঢাকা-মুম্বাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

করোনাভাইরাস মহামারীতে রূপ নেওয়ার পর গত ১২ মার্চ থেকে ভারত বিদেশিদের ঢোকা বন্ধে প্রায় সব ধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানায়; তার ধারাবাহিকতায় বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ