,

জাতিসংঘ মানবাধিকার কর্মীদের ভিসা বন্ধ করল ইসরাইল

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনে অবৈধ বসতি নিয়ে সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার কর্মীদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ইসরাইল। যারা ইসরাইলে রয়েছে তাদেরও জোর করে বের করে দেয়া হচ্ছে। এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও মহাপরিচালকসহ ৯ জনকে ইসরাইল ছাড়তে হবে। আর আগামী মাসে শেষ হচ্ছে অন্য আরও তিন জনের ভিসার মেয়াদ। একই সঙ্গে ফিলিস্তিনি পপতারকা মোহাম্মদ আসাফকেও প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল।

পশ্চিম তীরে শতাধিক কোম্পানি অবৈধভাবে বসতি নির্মাণ করছে- এমন প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসরাইল। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করার পর ফিলিস্তিনের পপ তারকা মোহাম্মদ আসাফকেও নিষিদ্ধ করা হয়েছে।

মানবাধিকার কমিশনের ইসরাইল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির বলেন, তাদের কর্মীদের বহিষ্কার ইসরাইলের দমননীতি এবং ফিলিস্তিনের জনগণের আকাঙ্খার অবদমনের অংশ। তাদের উদ্দেশ্য ফিলিস্তিনে তাদের অবৈধ তৎপরতার কোনো খবর যাতে প্রচার না পায়।

ওমর শাকির আরও বলেন, মানবাধিকার কর্মীরা আগের চেয়ে বেশি করে ইসরায়েলি কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে। মানবাধিকার কর্মীদের চুপ করিয়ে দেয়ার মানে হলো তাদের অপকর্মের দিকে মানুষের মনোযোগকে আরও বেশি আকর্ষণ করা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা