,

আমাকে বুদ্ধিমানরা ভোট দেবে : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রায় দুই সপ্তাহ আছে। এরই মধ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যেটিক প্রার্থী জো বাইডেন। কিন্তু নির্বাচনী প্রচারে নিজের সহজাত আচরণ অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারে সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। এদিন তিনি বলেন যে, কারা তার বিরুদ্ধে ভোট দেবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

নির্বাচনী সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বলছেন যেসব রাজ্যে ‘বুদ্ধিমান’ লোকেদের বাস সেসব রাজ্যে তিনি এগিয়ে রয়েছেন। নর্থ ক্যারোলিনার গ্রিনভিলে ওই সমাবেশে ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছি। আর যদি আমি হেরে যাই তবে এটা আমার ওপর অনেক চাপ সৃষ্টি করবে, যে আমি কিভাবে এ ধরনের লোকের কাছে হেরে গেলাম?

এসময় ট্রাম্প বলেন, যাইহোক, আমরা নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছি। আমি মনে করি যেখানে বেশি বুদ্ধিমান লোক আছে আমরা সেখানে এগিয়ে আছি।

এদিকে আগামী ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগে বিভিন্ন রাজ্যে আগাম ভোট অনুষ্ঠিত হচ্ছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ পর্যন্ত ২ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছে।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির