,

ইলিশ রক্ষায় এমপি অপু সারারাত নদীতে

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই মা ইলিশ রক্ষায় নেতা-কর্মীদের নিয়ে সারারাত নদী পাহারা দিয়েছেন শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু।

ইকবাল হোসেন অপু বলেন, সরকারের নিষেধাজ্ঞার বিষয়টি শরীয়তপুর-১ আসনের সব জেলেদের ভালোভাবে বোঝানো হয়েছে। জেলেদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কোনো জেলে অন্যায়ভাবে যেন এই কাজে জড়িত হতে না পারে এজন্য পুলিশ, প্রশাসনসহ নেতা-কর্মীরা সজাগ আছে। তাই গভীর রাত পর্যন্ত পদ্মায় নেতা-কর্মীদের নিয়ে মা ইলিশ নিধনরোধে পাহারা দিচ্ছি। নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে তারা যেন সব এলাকায় মা ইলিশ নিধনরোধে সজাগ থাকে। এছাড়া পুলিশ, প্রশাসনের সদস্যরাও অভিযান পরিচালনা করেছে।

ইলিশ প্রজনন ক্ষেত্রসহ প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি মা ইলিশের বিচরণ ও নিরাপদ করণসহ অবাধ প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে মাছ ধরার নৌযানসহ সব ধরনের ট্রলারের মাধ্যমে পদ্মা নদীতে মাছ ধরা নিষেধ করা হয়েছে।

জানা গেছে, নিষেধাজ্ঞা ভঙ্গ করলে কমপক্ষে এক বছর থেকে ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা