,

নিক্সন চৌধুরী প্রসঙ্গ এখন আদালতের বিষয়, বললেন মাহবুব তালুকদার

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়টি আর নির্বাচন কমিশনের নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে। বিধি অনুযায়ী (নিক্সন চৌধুরীর বিরুদ্ধে) মামলা করেছে। এখন আদালত সিদ্ধান্ত নেবে।

দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলা নিক্সন চৌধুরীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন মাহবুব তালুকদার।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মোবাইল ফোনে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানার সঙ্গে কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। পরে ওই ফোনালাপ ফাঁস হয়ে যায়।

এতে ইউএনওকে উদ্দেশ্য করে উত্তেজিত কণ্ঠে এমপি নিক্সন চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আপনার এসিল্যান্ড-ভাঙ্গা আমার লোককে গাড়িতে তুলে নিছে। ওরে দালালি করতে মানা করেন।’ তারপর গালাগাল করতে শোনা যায়।

এমনকি নিজের অনুসারীকে তৎক্ষণাৎ ছাড়ার আলটিমেটাম দিয়ে নিক্সন চৌধুরীকে বলতে শোনা যায়, ‘সিগারেট খাওয়ার জন্য ওকে ধরছে, আপনি ওকে ছাড়তে বলেন। আমি আসতাছি চরভদ্রাসন, পাঁচ মিনিট সময় দিলাম, এর মধ্যে ছেড়ে না দিলে উপজেলা ঘেরাও করব আমি।’

নির্বাচন শেষে রাতে একটি বিজয় সমাবেশ হয় চরভদ্রাসন উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে এমপি নিক্সন চৌধুরী জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি যদি নেতাকর্মীদের নিয়ে নামি, তবে আপনি এক মিনিট দম নেয়ার সুযোগ পাবেন না।’

ফোনালাপ এবং সমাবেশের বক্তব্যটি ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। পরে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফরিদপুরের ডিসি অতুল সরকার মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন কমিশনে চিঠি পাঠান।

যদিও ১৩ অক্টোবর সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী দাবি করেন, অডিও-ভিডিওর কণ্ঠ তার নয়। তিনি বলেন, শত্রুপক্ষ আমার বক্তব্য সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমুচিত হবে না। মন্তব্য করতে চাই না। তবে নির্বাচন কমিশন তার দায়িত্ব মোতাবেক কাজ করছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।’

নিক্সন চৌধুরী নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার কর্মীদের বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না।’

প্রভাবিত নির্বাচন বাতিলের প্রসঙ্গ থাকে, এখানে নির্বাচন কমিশন কী করতে পারে? প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে কথা বলা এখন ঠিক হবে না।’ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা