নারী নির্যাতন বন্ধের দাবিতে নাসিরনগরে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ

news-image

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : দেশব্যাপী ধর্ষণ, নির্যাতন, হত্যা, ঘুম, খুন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ বৃহস্পতিবার বিকালে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা শামছুদ্দিন আহমেদ,মাওলানা নুরুল আমিন,মাওলানা মোজাহিদ,মাওলানা কবির,মাওলানা আব্দুল হান্নান,মাওলানা সাদিক, মাওলানা আনোয়ারসহ আরো অনেকে। বক্তারা এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ