শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হলো রোম চলচ্চিত্র উৎসব

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ সত্ত্বেও বৃহস্পতিবার পিক্সার অ্যানিমেটেড ছবি ‘সোল’ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে রোম চলচ্চিত্র উৎসব।

গতমাসে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো থিয়েটার হলের প্রবেশ মুখে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে দর্শকদের তাপমাত্রা পরিমাপের জন্য। পাশাপাশি দর্শকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং খুবই কম দর্শকদের জন্য অনুমতি দেওয়া হবে।

উৎসবের পরিচালক আন্তোনিও মন্দা এক সাক্ষাৎকারে বলেন, “সবকিছুর চেয়ে সকলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির সংস্কৃতি মন্ত্রী দারিও ফ্রান্সেসিনি যোগ দেন। এরপর ‘সোল’ প্রদর্শিত হয়। গত সপ্তাহে লন্ডন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল।

১৫ তম এই রোম চলচ্চিত্র উৎসব ২৫ অক্টোবর শেষ হবে।

করোনার আবহে কান-সহ বিশ্বের নামি অনেক চলচ্চিত্র উৎসব স্থগিত হয়েছে। কিছু কিছু উৎসব সীমিত পরিসরে ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ