রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে করোনায় সুস্থতার সংখ্যা ৩ লাখ ছাড়ালো

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৩৮ জনে।

এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২৭ জন।

ভাইরাসটিতে সারাদেশে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬২৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৪০ হাজার ১২৯টি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ০৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩২৭ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ২৯৬ জন (২৩ দশমিক ০৫ শতাংশ)।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এরপর থেকেই দেশে করোনার প্রকোপ বাড়তে থাকে। ধীরে ধীরে এক, দুই ও তিন লাখ পর্যন্ত ছাড়িয়ে যায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা রোগীদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী