,

সরাইল ৩২ ঘন্টা অন্ধকারে

Electricity lineস্টাফ রিপোর্টার সরাইল : গত শনিবার থেকে রোববার পর্যন্ত সরাইলের কোথাও বিদ্যুত ছিল না। ফলে সমগ্র উপজেলা ছিল ৩২ ঘন্টা অন্ধকারে। চরম দূর্ভোগে পড়ে যায় উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীরা। বন্ধ হয়ে গিয়েছিল গ্রাহকদের মুঠোফোন। এক সময় নিস্ক্রিয় হয়ে পড়েছিল টাওয়ার গুলো। বিচ্ছিন্ন হয়ে পড়ে মোবাইল যোগাযোগ। নাভিশ্বাস উঠেছে জেনারেটর ব্যবসায়িদের। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত শনিবার বিকেল ৩টায় হঠাৎ বিদ্যুত চলে যায়। রাত আটটার দিকে আচমকা ধুঁলো ঝড় হয়। এতে উপজেলা সদরের প্রাত:বাজার এলাকায় ছয়তলা ভবনের একটি প্রাইভেট স্কুলের দেওয়াল ধসে নিচে পড়ে যায়। এতে জাবেদ (২৬) নামের এক চা বিক্রেতার বসত ঘরটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হয় তার চাচাত ভাই খোরশেদ মিয়া (২২)। নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষুদ্ধ হন। এছাড়া বড়বুল্লা গ্রামে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। শনিবার রাতে ও রোববার রাত দিন আর বিদ্যুতের দেখা মিলেনি। অন্ধকারে পড়া লেখা নিয়ে বিপাকে পড়ে যায় মাধ্যমিক পরিক্ষার্থীরা। মোমবাতিই হয়ে পড়ে তাদের একমাত্র ভরসা। রোববার সন্ধ্যার পর উপজেলার অধিকাংশ গ্রাহকের মুঠোফান চার্জের অভাবে বন্ধ হয়ে যায়। ফলে দূর দূরান্তে জরুরী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক সময় বিদ্যুতের অভাবে মোবাইলের টাওয়ার গুলোও নিস্ক্রিয় হয়ে পড়ে। মোবাইলের নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। অনেক পরিবারের ফ্রিজের মালামাল পঁচে যায়। চরম অশ্বস্থিতে এক সময় ছটফট করতে থাকে হাসপাতালের রোগীরা। ইঞ্জিন ঠিক রেখে ডিজেল ক্রয় করতে করতে নাভিশ্বাস উঠে জেনারেটর ব্যবসায়িদের। সরাইল পিডিবি’র (বিক্রয় ও বিতরন বিভাগ) লাইনম্যান মোঃ মহসিন মিয়া বলেন, বৃষ্টির কারনে ৩৩ কেভি লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ