বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়ানোর পথে

news-image

নিউজ ডেস্ক : করোনা মহামারীর ধাক্কা সামলে চলতি বছরে বাংলাদেশের মাথাপিছু দেশজ উৎপাদন (জিডিপি) ভারতের থেকে বেশি হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বলা হয়েছে, ডলারের হিসাবে বাংলাদেশে মাথাপিছু জিডিপি চলতি ক্যালেন্ডারে ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮৮ ডলারে দাঁড়াতে পারে। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি ১০.৫ শতাংশ কমে ১ হাজার ৮৭৭ ডলারে নেমে যাওয়ার শঙ্কায় রয়েছে, যা গত চার বছরে সর্বনিম্ন হবে।

দেশটির গণমাধ্যম ইকোনমিক টাইমস এবং বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, করোনার এই ধাক্কায় ভারত দক্ষিণ এশিয়ায় তৃতীয় গরিব দেশ হচ্ছে। তাদের থেকে কেবল পিছিয়ে থাকছে নেপাল এবং পাকিস্তান।

বাংলাদেশের পাশাপাশি ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভারতের চেয়ে এগিয়ে।

মাথাপিছু জিডিপি হলো কোনো দেশের জনপ্রতি আউটপুটের একটি পরিমাপ, যা মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর সঙ্গে ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে হিসাব করা হয়।

মাথাপিছু জিডিপি অর্থনৈতিক পারফরম্যান্সের একটি গুরুত্বপূর্ণ সূচক। এক দেশকে অন্য দেশের সঙ্গে তুলনা করার সময় মাথাপিছু জিডিপি বিশেষত কার্যকর, কারণ এটি দেশগুলোর তুলনামূলক কর্মক্ষমতা দেখায়।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের ডেটাবেজ বলছে, দক্ষিণ এশিয়ায় নভেল করোনাভাইরাসে শ্রীলঙ্কার পর ভারতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

এই ক্যালেন্ডারে ভারতের তুলনায় নেপাল এবং ভুটানের অর্থনৈতিক অগ্রগতি ভালো।

আইএমএফের পরিসংখ্যানে ২০২১ সালে আবার ভারতের অগ্রগতির পূর্বাভাস দেয়া হয়েছে। ওই সময়ে বাংলাদেশের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে থাকতে পারে প্রতিবেশী দেশটি।

২০২১ সালে ভারতের মাথাপিছু জিডিপি ৮.২ শতাংশ অগ্রগতি হয়ে ২ হাজার ৩০ ডলারে দাঁড়াতে পারে। বিপরীতে বাংলাদেশের অগ্রগতি হতে পারে ৫.৪ শতাংশ বা ১ হাজার ৯৯০ ডলার।

পাঁচ বছর আগেও ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি ছিল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ