,

ভারতের হায়দরাবাদে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেয়াল ধসে ভারতের হায়দরাবাদে ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম এএনআই জানিয়েছে, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে।

গত তিন দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। তেলেঙ্গানায় ইতিমধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের নিচু এলাকায় পানি জমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

মঙ্গলবার গভীর রাতে বৃষ্টির তোড়ে ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে দেয়ালটি।

হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি টুইট করে জানিয়েছেন, ‘বান্দলাগুড়ার মোহাম্মদীয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন আহত হয়েছেন।’

‘ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিয়েছি। এখন তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।’

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে উড়িষ্যায়ও। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

হায়দরাবাদের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে, এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা