আর্জেন্টিনার স্বস্তির জয়

news-image

স্পোর্টস ডেস্ক : এস্তাদিও হার্নান্দো সাইলস, নামটার মাঝেই কেমন একটা আভিজাত্য! বলিভিয়ার ঘরের মাঠ না বলে দুর্গ বললেও হয়তো অত্যুক্তি হবে না। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামে বুধবার স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সাইলস স্টেডিয়ামে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এখানে প্রতিপক্ষ যতটা না স্বাগতিকরা, তার চেয়ে বেশি ছিল এর উচ্চতাই। এমন স্টেডিয়ামে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নেয়াই যেখানে কঠিন, সেখানে দম ধরে রেখে টানা খেলে যাওয়ায় কঠিন ব্যাপার।

তবে সব বাধা বিপত্তি কাটিয়ে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। টানা ২ ম্যাচ জয়ে উঠে এসেছে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে।

অবশ্য ম্যাচের শুরুতে ধাক্কাই খেয়েছিল আলবিসেলেস্তেরা। ২৪ মিনিটে মোরেনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুর দিকে ছন্দে ছিল না আকাশী-নীল।শিবিরের কেউই। মেসির দল ম্যাচে বলার মতো প্রথম সুযোগ তৈরি করতে পারে ৪০ তম মিনিটে। তবে বারপোস্ট সে যাত্রায় আর্জেন্টিনাকে হতাশ করে।

উচ্চতাজনিত কারণে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ক্লান্তিতে নুইয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সব ছাপিয়ে লউতারো মার্টিনেজ ৪৫ মিনিটে গোল করলে কিছুটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।

বিরতি থেকে ফিরে গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তবে কিছু সময় যেতেই আবারো ক্লান্তির কারণে খেই হারিয়ে ফেলে তারা। একেরপর এক সুযোগ মিসে যখন হতাশায় নিমজ্জিত আলবিসেলেস্তে শিবির, তখনই সমর্থকদের খুশির উপলক্ষ এনে দেন জোয়াও কোরিয়া। মার্টিনেজের এসিস্ট থেকে ৭৯ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোল করেন তিনি।

এরপর দুই দল আরো কিছু আক্রমণ করলেও কেউই সফল হয়নি। ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এমন জয়ে বলিভিয়াকে হারানোর পাশাপাশি বিশ্বের সবচেয়ে উঁচু স্টেডিয়ামের উচ্চতাকেও হারিয়ে দিল লিওনেল মেসির দল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ