,

সস্ত্রীক হাসপাতালে ভর্তি মেয়র আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সস্ত্রীক কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন মেয়র আতিক।

তথ্যটি নিশ্চিত করেছেন মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস-১) ফরিদ উদ্দিন। বিকেলে তিনি জানান, মেয়র এবং তাঁর স্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো। সরকারি হাসপাতাল ও চিকিৎসার ওপর আস্থা রেখেই তাঁরা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সঙ্গে মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস-২) রিশাদ মোর্শেদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদ উদ্দিন বলেন, মেয়র জনগণের প্রতিনিধি, এ জন্যই হাসপাতালে ভর্তি হওয়া। বাসায় থেকে চিকিৎসা নিলে যদি কোনো কারণে কিছু হয়ে যায়, সেই দুশ্চিন্তা থেকেই হাসপাতালে ভর্তি। তিনি আরও বলেন, ৭ অক্টোবর মেয়র মিরপুরের উত্তর বিশিলে গোদাখালী খাল পরিষ্কার পরিদর্শনে যান। ধারণা করা হচ্ছে সেখানে গিয়ে তিনিসহ অন্য কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন।

গত সোমবার সকালে মেয়র আতিক সস্ত্রীক করোনা পজিটিভ বলে জানানো হয়। আক্রান্তের পর থেকেই নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন তাঁরা।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা