,

যে কারণে ক্ষমা চেয়ে সেদিন কাঁদতে দেখা যায় কিম জং উনকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চিরচেনা ও কথিত আচরণের বাইরে অন্য এক কিম জং উনকে দেখা গেল গত শনিবার। তাকে এক সামরিক মহড়ায় সেনা সদস্যদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ আর নাগরিকদের জীবনের মান উন্নয়নে ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়ার সময় আবেগাপ্লুত হতে দেখা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

গত শনিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে এক পর্যায়ে কিম জং উনকে কেঁদে ফেলতে দেখা যায়।

এদিন, একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে ২২ চাকার লরির উপর স্থাপিত আইসিবিএমটি প্রদর্শিত হয়। এ যাবতকালের মধ্যে উত্তর কোরিয়া এত বড় ক্ষেপণাস্ত্র আর প্রদর্শন করেনি।

২০১৮ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া কোনো সামরিক কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। শনিবার একইসঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বিশাল এক সেনা সমাবেশে ভাষণ দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়াকে হুমকি দেয়া হলে তার দেশ পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা