কাঁদানে গ্যাস ছোড়া নিয়ে চীন-নেপাল সীমান্তে উত্তেজনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হুমলা জেলার নামখা এলাকায় সীমান্ত খুঁটি যাচাই করছিল নেপালি পরিদর্শক দল। এমন সময় তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ল চীনের সীমান্তরক্ষীরা। ঘটনাকে কেন্দ্র করে চীন-নেপাল সীমান্তে উত্তেজনা চলছে।

নামখায় চীনের কিছু জায়গা নেপাল জবরদখল করে রেখেছে বলে অভিযোগ করে আসছিল। এর জবাবে ১০ অক্টোবর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের অভিযোগ ভিত্তিহীন।

‘অভিযোগ ভিত্তিহীন’ বলার পর কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাটি ঘটেছে। নামখা পৌরসভার ভাইস চেয়ারম্যান পেনা লামা বলেন, পরিদর্শক দলটির সঙ্গ দিচ্ছিলেন তিনি। দলের সদস্যরা সীমান্ত খুঁটি যথাযথ জায়গায় আছে কিনা দেখছিলেন, ঠিক তখনই নিক্ষিপ্ত হতে থাকে কাঁদানে গ্যাসের শেল।
‘খবরহাব’ নামক নেপালি পত্রিকা জানায়, পরিদর্শক দলটি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পিলার দেখে ফিরছিল, তখন অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশের ঘটনাটি চীনা রক্ষীরা ঘটিয়েছে।পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন নেপালি কংগ্রেস নেতা জীবন বাহাদুর শাহি। কাঁদানে গ্যাসের কারণে পেনা লামার চোখ সামান্য জখম হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সীমান্ত এলাকায় নেপালি জমিতে চীন দালানকোঠা তুলেছে মর্মে স্থানীয়রা যে অভিযোগ তুলেছেন তার সত্যতা পাওয়া যায়নি। ওসব দালানকোঠা চীন নিজের জমিতেই নির্মাণ করেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ