,

গাজীপুর থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, আড়তদারের কারাদণ্ড

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মাছের বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ১০ মণ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পিরানহা বিক্রি ও মজুদের দায়ে দুই ব্যবসায়ীকেকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মৎস কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, ‘আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা মাছের বাজারে অভিযান পরিচালতি হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল জাকী নিষিদ্ধ পিরানহা মাছ মজুদ ও বিক্রির অপরাধে এক খুচরা বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং হৃদয় চন্দ্র দাস নামে হৃদয় মৎস আড়তদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।’

তিনি জানান, অভিযানের সময় ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়। অভিযানে বাসন থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা