রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ফেরি চলাচল বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে

news-image

মাদারীপুর প্রতিনিধি : নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সোমবার দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবারও ফেরি চলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার সকাল থেকে কেটাইপ ও ছোট ৪-৫টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে কেটাইপ ফেরি কিশোরী ডুবোচরে কিছু সময়ের জন্য আটকে যায়।

এর পর থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। চ্যানেলে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচলের জন্য চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরির তলদেশ প্রায়শই ডুবোচরে ঠেকে যায়। এ কারণে রাতের পুরো সময়ই অনেক দিন ধরেই নিয়মিতভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হতো।

এ ছাড়া সীমিতভাবে কয়েকটি ফেরি দিনে চলত। সোমবার থেকে আবারও ফেরি চলাচল অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজও চলবে কিনা তার নিশ্চয়তা নেই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী