শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিনগত রাত ২টা ২৫ মিনিটে রাজধানীর বনশ্রীর একটিবেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবদুল আলীমের মেয়েসংগীতশিল্পী নূরজাহান আলীম বলেন, আমার মা জমিলা আলীম গতকাল রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি বলেন, খিলগাঁওয়ে জানাজা শেষে মরহুমার গ্রামের বাড়ি নবাবগঞ্জের দোহারে দাফন করা হবে।

মায়ের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন নুরজাহান আলীম।

জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। গত জুনের মাঝামাঝি ব্রেইন স্ট্রোক করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিংবদন্তি শিল্পী আবদুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান। এর মধ্যে তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীতশিল্পী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ