আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

news-image

বিনোদন ডেস্ক : আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। করোনায় আক্রান্ত সৌমিত্রের প্রোস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তার ফুসফুস এবং মস্তিষ্কে।

সোমবার হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, তার মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে ৮৫ বছরের সৌমিত্রের শারীরিক অবস্থা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের পর মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র। মঙ্গলবার তাকে ওই নার্সিং হোমে ভর্তি করানো হয়েছিল। এরপর গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রর অবস্থার উন্নতি লক্ষ করা যায়। যদিও এ দিনের মেডিকেল বুলেটিন জানিয়েছে, প্রবীণ অভিনেতার অস্থিরতা বেড়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যেই বিভ্রান্ত এবং উত্তেজিতও হয়ে পড়ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ