,

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেবে ইতালি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার সম্মতি জানিয়েছে ইতালি সরকার। বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরত না আসার কারণে ইতালি সরকার এর আগে এ সুবিধা বন্ধ করে দেয়। সেই সুবিধা আবার চালু করা হয়েছে। বৈধ পথে কৃষি শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইতালি।

সোমবার (১২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন।

তিনি বলেন, ভালো খবর। আমাদের অনুরোধে ইতালিয়ান সরকার অবশেষে তাদের কৃষি শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে।

চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, তিনি ইতালির কৃষি শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন। ইতালিয়ান সরকার তার অনুরোধকে সম্মান জানিয়ে, বাংলাদেশি নাগরিকদের এই সুযোগটি দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১৯৭০ সালে ইতালির প্রায় ২৩ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে দেশটি কৃষি খাতে বিদেশি শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছে। এক সময় বাংলাদেশ থেকে মৌসুমি শ্রমিকরা ইতালি যেতেন।

পরবর্তী সময়ে এসব শ্রমিক দেশে না ফেরার কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় ইতালি। এখন শ্রমিক সঙ্কট কারণে বাংলাদেশ থেকে মৌসুমি কৃষি শ্রমিক নেয়ার প্রস্তাব ফের বিবেচনা করছে দেশটির সরকার।

এরআগে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তির আওতায় প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে যান। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসেন ১০০ এর কম শ্রমিক। এ কারণে ২০১২ সালে এই সুবিধা বন্ধ করে দিয়েছিল ইতালি সরকার।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি