শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে ভীতি থাকবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলে অপরাধীদের মধ্যে ভীতি থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে মন্ত্রিসভায়- এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়েছেন, এটা সর্বোচ্চ শাস্তি। আমার মনে হয় প্রধানমন্ত্রী মানুষের চোখের ভাষা, মনের ভাষা ভালো বোঝেন। এটা আজ জনদাবিতে পরিণত হয়েছে। কাজেই আমরা অবশ্যই স্বীকৃতি দেব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি বলেন, ‘সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে। বিষয়টি যেভাবে বাড়ছে। সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা