শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই বক্তব্য সরিয়ে নিলেন অনন্ত জলিল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। তিনি একাধারে প্রযোজক ও পরিচালকও। এই ব্যবসায়ী অভিনেতা নানা রকম সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে অনেক প্রশংসিত হয়েছেন। প্রায় সময় নানা মন্তব্য করে আলোচনারও জন্ম দেন। এবার তিনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ধর্ষণ নিয়ে চলমান প্রতিবাদ-আন্দোলন নিয়ে মুখ খুলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। সেই সঙ্গে দেশের নারীদের পোশাককেও ধর্ষণের জন্য কাঠগড়ায় তুলেছেন। তার মতে, শালীন পোশাক পরা নারী কখনোই ধর্ষণের শিকার হয় না। পোশাক ভালো না হলে তার শরীর-ফিগার দেখে বাজে স্বভাবের লোকজন ধর্ষণের উসকানি পায়।

সেই বক্তব্যের জন্য আজ দারুণভাবে সমালোচিত হন তিনি। তার ভিডিও শেয়ার করে অনেকেই প্রতিবাদ জানান। একজন অভিনেতার কাছ থেকে এমন মন্তব্য হতাশাজনক বলে দাবি করেন তারা।

অবশেষে সেই প্রতিবাদ ও সমালোচনার মুখে নিজের ভিডিওতে সংশোধন এনেছেন অনন্ত জলিল। প্রথমে পোস্ট করা ভিডিওতে নারীর পোশাক সংক্রান্ত সব মন্তব্য মুছে দিয়েছেন। সেটি সম্পাদনা করেছেন। ৬ মিনিটের ভিডিও এখন ৩ মিনিটের। এটিও নতুন করে পোস্ট দিয়েছেন তিনি। নতুন ভিডিওতে অনন্ত’র প্রশংসাই করছেন সবাই।

নারীর পোশাক নিয়ে কিছু ভুল মন্তব্য করলেও এই অভিনেতার মূল লক্ষ যে ধর্ষণ ও ধর্ষকের বিরুদ্ধে তাতে কোনো সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ