শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

news-image

স্পোর্টস ডেস্ক : ফের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেট হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচ হেরে এক নম্বর অবস্থান হারিয়ে দুইয়ে নেমে এলো দিল্লি।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬২ রানের পুঁজি গড়েছিল দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। এ ছাড়া অধিনায়ক শ্রেয়াস আয়ার ৪২ রান করেন। মুম্বাইয়ের পক্ষে ক্রুনাল পান্ডিয়া সর্বাধিক ২ উইকেট নেন।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদবের অনবদ্য ব্যাটিংয়ে জয় তুলে নেয় মুম্বাই। ডি কক ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করেন। সূর্যকুমার ৩২ বরে ৬ চার ও ১ ছক্কায় করেন ৫৩ রান। দিল্লির পক্ষে কাগিসো রাবাদা সর্বাধিক ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ডি কক।

৭ ম্যাচে ৫টি করে ম্যাচ জিতে মুম্বাই ও দিল্লি দুই দলেরই পয়েন্ট ১০ করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে মুম্বাই।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা