জেল থেকে বেরিয়েই সালমানের বিগ বসে রিয়া চক্রবর্তী!

news-image

বিনোদন ডেস্ক : গ্রেপ্তারির ২৮ দিন পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। এখনো নিয়মিত স্থানীয় থানায় গিয়ে হাজিরা দিতে হয়। আগামী ছ’মাস ধরে প্রতি মাসের প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে দেখা করতে হবে। ভাই সৌভিক এখনো বিচার বিভাগীয় হেফাজতে। এমন পরিস্থিতিতেই এবার খবর রটেছে, ‘বিগ বস ১৪’র অন্দরমহলে নাকি প্রতিযোগী হয়ে যাচ্ছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন, রিয়্যালিটি শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাবেন রিয়া।

কীসের ভিত্তিতে ছড়াল এই খবর? মনে করা হচ্ছে অভিনেতা তথা প্রযোজক রোহিত চৌধুরীর মন্তব্যের কারণেই এই খবর রটেছে। রিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত জানান, সুশান্ত কাণ্ডে সদ্য জামিন পাওয়া অভিনেত্রীকে তিনি ‘বিগ বস ১৪’ রিয়্যালিটি শোয়ের ঘরে দেখতে চান। সেখানে রিয়া সারা দেশের সামনে নিজের পক্ষ রাখতে পারবেন। নিজের পরিস্থিতি বোঝাতে পারবেন।

রোহিত আরও জানান, রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর পদ্ধতি এমন যেখানে কোনো মানুষ বেশি দিন লোক দেখানো ইমেজ ধরে রাখতে পারেন না। মানুষের আসল সত্ত্বা সেখানে বেরিয়ে আসবেই। কারণ সেখানে দিনের পর দিন বন্দী থাকতে হয়। তাই নিজেকে লুকিয়ে রাখা যায় না। রিয়ার সম্পর্কে এত দিন ধরে অনেক কিছু শুনেছেন। তার সম্পর্কে অনেক খবর দেখেছেন এবং পড়েছেন। সেই থেকেই রিয়ার প্রতি তার কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কারণেই ‘বিগ বস’-এ প্রকৃত রিয়ার সঙ্গে পরিচিত হতে চান রোহিত।

রোহিতের এই আশা পূরণ হবে কি না। সেই উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে লুকানো। তবে এই সপ্তাহান্তে সঞ্চালক সালমান খানের ‘উইকএন্ড কা ভার’ উপভোগ করবেন রিয়্যালিটি শোয়ের দর্শকেরা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ