সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়লা নাঈমের বিড়ালদের জন্য হয়রানি

news-image

বিনোদন প্রতিবেদক : পশুপ্রেমী হিসেবে খ্যাতি আছে মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের। বহুবার রাস্তার কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। আর এই কারণে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন নায়লা।

বিগত কয়েক মাস যাবত এই হয়রানির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মানসিকভাবেও ভেঙে পড়েছেন এই তারকা। আর তাই এর বিরুদ্ধে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই শিল্পী।

নায়লার অভিযোগ, তার বাসায় পাঁচশ’ বিড়াল আছে বলে বেশ কিছুদিন ধরে বসবাসরত এলাকার সভাপতিসহ বেশ কয়েকজন অপবাদ দিয়ে আসছে। আর এ জন্য প্রায় প্রতি সপ্তাহে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে তাকে।

নায়লা বলেন, গত কয়েক মাস যাবত আমি মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের সোসাইটির সহসভাপতিসহ বেশ কয়েকজন থানায় অভিযোগ করেন, আমার বাসায় পাঁচশ’ বিড়াল আছে। যা নাকি তাদের জন্য হুমকিস্বরূপ। এ জন্য প্রায় প্রতিদিন বাড্ডা থানা থেকে আমার নম্বরে ফোন দেয়। এমনকি পুলিশের এসিস্ট্যান্ট কমিশনারকে দিয়েও বেশ কয়েকবার ফোন দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে নানা ব্যবস্থার কথা বলা হয়। এই মাত্রা দিনকে দিন বাড়ছেই। আবার নানাভাবে আমাকে বলা হয়, আমি বিড়াল বেচাকেনার অবৈধ ব্যবসা করি। মূলত আমাকে বাড়ি ছাড়া করতেই এ ধরনের অভিযোগ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী