,

চাঁদপুর পৌর নির্বাচনে আ. লীগ প্রার্থীর জয়

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট।

শনিবার রাতে কেন্দ্রওয়ারী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহমেদ।

এছাড়া কাউন্সিলর পদে ১৪টি ওয়ার্ডেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। শুধু একটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

চাঁদপুর পৌর নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম এবং দলীয় প্রতীকে ভোট শুরু হয় সকাল ৯টায়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে আইশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রের সামনে র‌্যাব, বিজেবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ। বিভিন্ন কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন। নির্বাচনে ৩ জন মেয়র, ৫০ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা