চাঁদপুরে ভোটকেন্দ্রের সামনে ছুরিকাঘাতে কিশোর নিহত

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের সামনে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গণি স্কুল কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মোল্লা (১৭) শহরের কোড়ালিয়া এলাকার হারুনুর রশিদ কালু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের গণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুইটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পক্ষ ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর হাসপাতাল নেওয়া হয় তাকে। পরবর্তীতে ঢাকায় নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ওসি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ইয়াসিন নামের এ তরুণকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, তার গলায় ধরালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, শনিবার সকাল টায় চাঁদপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন এই ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি, ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার মামুনুর রশিদ বেলালসহ মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া কাউন্সিলর পদে ৫০জন এবং মহিলা কাউন্সিলর পদে আরো ১৪ জনসহ মোট ৬৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ