রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা মৌ খান করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা মৌ খান। শারীরিক অবস্থা খারাপ থাকায় গতকাল তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি নিজেই। তবে এখন তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

এই নায়িকা জানান, গত ৮ অক্টোবর থেকে তিনি অসুস্থ। প্রথমে জ্বর আসে। এরপর হালকা হালকা কাশি শুরু হয়। গলাতেও সমস্যা অনুভব করছিলেন। খাবারের স্বাদ-ঘ্রাণও পাচ্ছিলেন না। করোনা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। অবশেষে গতকাল শুক্রবার রিপোর্ট হাতে আসলে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন এই চিত্রনায়িকা। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর সম্প্রতি শাহীন সুমন পরিচালিত আন্ডারওয়ার্ল্ডের গল্পে ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং শুরু করেছিলেন মৌ খান। এতে তার বিপরীতে কাজ করছেন আনিসুর রহমান মিলন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী