শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারত সীমান্তে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন’

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ভারত-চীন সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোলে (এলএসি) ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। জাপানে কোয়াড গ্রুপ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

এনডিটিভির বরাতে জানা যায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো নিয়ে কোয়াড গ্রুপ গঠিত। গত মঙ্গলবার এই গ্রুপের সদস্য দেশ জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন পম্পেও। বৈঠকে চীনের আগ্রাসী আচরণ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চল , দক্ষিণ চীন সাগর ও এলএসি-তে চীনের ভূমিকা নিয়ে তারা নিজেদের মতামত তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে ফিরে এ নিয়ে দেওয়া সাক্ষাতকারে পম্পেও বলেন, লাদাখের উত্তরে অবস্থিত এলএসি-তে চীনা সরকার ৬০ হাজার সেনা মোতায়েন করেছে। এছাড়া তাদের আরো বেশ কিছু আগ্রাসী আচরণ আছে যার কারণে অস্বস্তিতে আছে কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলোকে।

তিনি বলেন, বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে আছে। এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিলো। যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এখন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলোর পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আছে।

তিনি আরো বলেন, এসব রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোঝাপড়ার মান অনেক উন্নত হয়েছে। সেইসঙ্গে একই লক্ষ্যে আগানোর জন্যে আমরা বেশ কিছু নীতিমালাও হাতে নিয়েছি। প্রত্যেককে একত্র হয়ে এই সমস্যার মোকাবেলা করতে হবে।

এ জাতীয় আরও খবর

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক