,

সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য প্রবাসীদের ভিড় অব্যাহত

news-image

বিশেষ প্রতিনিধি : সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য ভিড় করেছেন প্রবাসীরা। গত কয়েকদিনের তুলনায় শনিবার (১০ অক্টোবর) টিকিট প্রত্যাশী পুরুষ ও নারী যাত্রীদের ভিড় বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার হোটেল সোনারগাঁওয়ে দুই ভাগে বিভক্ত হয়ে লাইন ধরেছেন যাত্রীরা। একদল প্রবাসী এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাদের ইতিমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা। অপরদিকে, আরেক দল প্রবাসীকে হোটেল সোনারগাঁওয়ের মূল সীমানার ভেতর লাইন ধরিয়েছে পুলিশ। তারা মেঝেতে লাইন ধরে বসে রয়েছেন। সৌদিগামী টিকিট নিতে শনিবার পাঁচ থেকে সাত শতাধিক লোক এসেছেন।

এদিন সকাল সোয়া ১০টায় টিকিট রি-ইস্যু শুরু করে সৌদি এয়ারলাইন্স। একসঙ্গে কয়েকজন কর্মকর্তা টিকিট রি-ইস্যু শুরু করেছেন। ফলে একসঙ্গে অন্তত পাঁচজন প্রবাসী টিকিট পাচ্ছেন। এতে প্রবাসীদের সময় কম লাগছে এবং দুর্ভোগ কিছুটা লাঘব হচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শনিবার টিকিট নিতে এসেছেন।

সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।

প্রবাসী জয়নুল হক বলেন, ‘আমার ভিসার মেয়াদ শেষ হবে ১৯ অক্টোবর। একটু সমস্যা হয়েছিল। তাই অপেক্ষা করতে বলেছে, এখন বাইরে অপেক্ষা করছি। ’

গত ৪ অক্টোবর টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা