,

ঢাকায় ১০ জনের একজন করোনায় আক্রান্ত হতে পারে : বিশ্ব ব্যাংক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা শহরে প্রতি দশজনের একজন ইতিমধ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ভাইরাসটি খুব তাড়াতাড়ি যাবে না।

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ‘কভিড-১৯ রোগ থেকে ইতিমধ্যে যারা সেরে উঠেছেন তাদের ইমিউনিটি খুব একটা দৃঢ় মনে হচ্ছে না। দক্ষিণ এশিয়ায় মহামারী থেকে মুক্তির পথও অনিশ্চিত।’

বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৭৮ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৯৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর