শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শ্রীপুরে সিএনজির দুই যাত্রী নিহত

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোহেল রানা (৩৪) এবং নান্দাইল উপজেলার আবু হানিফ (৩০)।

আহতরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নামাপাড়া (জঙ্গলবাড়ি) গ্রামের রিপা (৩০) এবং তার স্বামী সিদ্দিকুর রহমান (৩৮)। অপর আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন আহতদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার পর পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে আসে। রাতের ওই সময়ে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এম এ সাঈদ নিলয় জানান, গুরুতর আহত আবু হানিফ ও সোহেল রানাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ