,

ট্রেনে কাটা পড়ে সংগীতশিল্পী নিহত

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনতারা মোকারমা (২২) নামে এক সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনে এগারো সিন্দুর ট্রেনে নিচে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তিনি কিশোরগঞ্জ শহরের বত্রিশ নূরানী সড়ক এলাকার মোকাম্মেল হকের মেয়ে। আনতারা মোকারমা কিশোরগঞ্জে জাতীয় ও স্থানীয়সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে অংশগ্রহণ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের ট্রেন এগারো সিন্দুর এক্সপ্রেসে মাকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে রওনা হন আনতারা। স্টেশনে পৌঁছতেই দেখে ট্রেন ছেড়ে দিয়েছে।

এ সময় তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি হয়তো তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। পুলিশ মোকারমা মৃতদেহ তার পরিবারকে বুঝিয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি