,

সোনাগাজীতে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেফতার

news-image

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভাদাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পেশায় ফার্নিচার ব্যবসায়ী তমিজ উদ্দিন মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ বাড়ির সামনে তমিজ উদ্দিনের একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ১ অক্টোবর সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ধর্ষিতা শিশুটির বাবা ওই দোকানের কর্মচারী। ঘটনাটি কাউকে জানালে শিশুটি ও তার বাবাকে হত্যার হুমকি দেন তমিজ উদ্দিন। শুধু তাই নয়, নিজের স্ত্রী ধর্ষণের ঘটনাটি দেখে ফেলায় তার মুখ বন্ধ করার জন্য তাকেও মারধর করেন তিনি।

পরে ধর্ষণের ঘটনাটিএলাকায় জানাজানি হলে তাসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে তমিজ উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পরইসোনাগাজী মডেল থানাপুলিশ তাকে গ্রেফতার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সাইকুল আহমেদ ভূঞা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা